রমজান মাসে অফিসের নতুন সময়সূচি.... - Tap News

ব্রেকিং

Tap News

Brinjal News Brings funny, short stories and news in Bengali.

test banner

Tuesday, May 3, 2016

রমজান মাসে অফিসের নতুন সময়সূচি....

আসন্ন রমজান মাসে দেশের বিভিন্ন অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। প্রতিবছরের মতো এবারো সকাল ৯টা থেকে সাড়ে ৩টা অফিসের সময় নির্ধারণ করা হয়েছে।

 সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সময়সূচির অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, রমজান মাসে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

News by Sakib Saizeed

Post Top Ad

Responsive Ads Here